বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের

শনিবার (২৯ জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের চেতনার কোনো মানুষ চুপ করে থাকতে পারে না। ঢাকার প্রবেশপথ বন্ধ করে দেবে, এটা কী তারেক রহমানের বাপ-দাদার সম্পত্তি?
প্রমাণ হয়েছে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রধান বাধা বিএনপি। এটা আমরা বিদেশি বন্ধুদেরও বলে আসছি।

