বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রবিবার সারাদেশে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৭:২০ পূর্বাহ্ন
রবিবার সারাদেশে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

শনিবার (২৯ জুলাই) বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে জরুরি সভায় এ ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জরুরি সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ যে আশঙ্কা করেছিল সেটাই আজ সত্যি হয়েছে। বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে।

তিনি আরও বলেন, এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের চেতনার কোনো মানুষ চুপ করে থাকতে পারে না। ঢাকার প্রবেশপথ বন্ধ করে দেবে, এটা কী তারেক রহমানের বাপ-দাদার সম্পত্তি?
প্রমাণ হয়েছে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রধান বাধা বিএনপি। এটা আমরা বিদেশি বন্ধুদেরও বলে আসছি।