বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাকায় আজ কখন কোথায় কোন দলের সমাবেশ

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ৪:৫৪ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৫:৫০ পূর্বাহ্ন
ঢাকায় আজ কখন কোথায় কোন দলের সমাবেশ

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও অন্যান্য দলগুলো এই কর্মসূচি পালন করবে।

বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে প্রধান অতিথি থাকবেন।

বেলা ১১টায় পুরনো পল্টন মোড়ে সমাবেশ করবে ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চ। তারা জেলা পর্যায়ে কর্মসূচি পালন করবে আগামীকাল মঙ্গলবার। জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি আজ পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে কর্মসূচি পালন করবে।

সতর্ক পাহারায় থাকবে আ.লীগ আওয়ামী লীগের সূত্র জানায়, বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের আজ সব জেলা ও মহানগরে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।