রাশিয়ায় ঝড়ে নিহত ৯

মন্ত্রণালয় জানায়, নয়জনের মধ্যে সাতজনই নিহত হয়েছে মারি-এল অঞ্চলে লেক ইয়ালচিকের কাছের ক্যাম্পিংয়ের জায়গায়। আহত হয়েছে আরো ২৭ জন।
কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে ৫২০টি বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েগেছে। ৪১টি আবাসিক ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া, রাশিয়ার আটটি ভিন্ন ভিন্ন অঞ্চলে সামাজিক সেবা প্রদান করা সাতটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

