সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মঞ্চ নির্মাণের কাজ

নয়াপল্টন কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও হঠাৎ গতকাল রাত ১১টার সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয় জনসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশ থেকে সরকার পতনের একদফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপির একটি সূত্র জানায়। জনসমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

