বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ৭:৪৯ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৫:২০ পূর্বাহ্ন
মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রিত্ব বড় কিছু নয় উল্লেখ করে সরকারপ্রধান বলেন, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি তাদের বৈরিতা এখনো যায়নি। সেটা অতিক্রম করেই দেশ সামনে এগিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্য নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণে দেশ এবং দেশের অর্থনীতিতে বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে জরুরি অবস্থা আসে। সামান্য আন্দোলন-সংগ্রাম দেখলে ভয় পাওয়ার কিছু নেই।

এসময় অনুষ্ঠানে ২৮ জন কর্মচারী ও দুইটি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।