ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিলো আ.লীগ

সোমবার (৩১ জুলাই) বিকেল তিনটা নাগাদ দলটির একটি প্রতিনিধি দল ইসিতে এ প্রতিবেদন দাখিল করেন।
দলটির ২০২২ সালের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী গত বছরে আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। আর ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। উক্ত বছরে আওয়ামী লীগের উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৮৮৪ লাখ ৫১ হাজার ৯৪ টাকা। সে হিসেবে দলটির মোট স্থিতির পরিমান ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।
এর আগে গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

