বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয়নি: রাশেদ খান মেনন

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ২:২৩ অপরাহ্ন
বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয়নি: রাশেদ খান মেনন

তবে অতীতের মতো এবারও তারা পরাভূত হবে। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার রক্ষা করে যথাসময়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।

সোমবার (৩১ জুলাই) গাজীপুর জেলা ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেন।

মেনন বলেন, গত কয়েকদিনের ঘটনা প্রমাণ করেছে বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয়নি। জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে। অতীতে যেমন রায় দিয়েছেন, এবারো দেবেন।

ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলা সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে ও জেলার ভারপ্রাপ্ত সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোক্তার, নাজমুল হাসান, অহিদুজ্জামান গোলাপ, আজগর আলী, সাইদুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।