বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নির্বাচনকে এখন ইলেকশন না বলে সিলেকশন বলা যায়: জিএম কাদের

প্রকাশ: ২ আগস্ট ২০২৩, ১:১৫ পূর্বাহ্ন আপডেট: ১ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নির্বাচনকে এখন ইলেকশন না বলে সিলেকশন বলা যায়: জিএম কাদের

মঙ্গলবার (১ আগস্ট) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের আইনগত ক্ষমতা কমিয়ে দেয়া হয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেন, দলীয় লোকজন নিয়োগ দিয়ে নির্বাচন কমিশন করায়ত্ব করা হয়েছে। সরকারের নির্দেশ শতভাগ বাস্তবায়ন করবে, এমন লোকজন নিয়োগ দেয়া হয়েছে নির্বাচন কমিশনে। ঢাকা-১৭ আসনের নির্বাচনের দিকে তাকিয়ে ছিলো দেশী-বিদেশীরা। সরকার ইচ্ছে করলে এই নির্বাচনটা সঠিক করতে পারতো। মানুষের প্রত্যাশা অগ্রাহ্য করে নিজেদের মতো করেই নির্বাচনটি করেছে। এ কারণেই ভোটাররা ভোট কেন্দ্রে যেতে চায় না। কারণ, তারা জানে, যেখানেই ভোট দেবে নির্বাচিত হবে সরকারের পছন্দের প্রার্থী। এজেন্ট ও সমর্থকদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে এক প্রার্থীকে আইনশৃংখলা রক্ষা বাহিনীর সামনে মারধর করা হয়েছে। যারা ভোট কেন্দ্র দখল করে সন্ত্রাস করে তাদেরই সহায়তা করে আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা। দেশী-বিদেশীরা দেখেছে, এই সরকারের অধীনে কেমন নির্বাচন হয়। সবশেষ ৩০ জুলাইয়ে অনুষ্ঠিত চট্টগ্রামের উপনির্বাচনে আমাদের প্রার্থী জানিয়েছেন, ভোট কেন্দ্রে ভোটাররা আসেননি, তাই প্রিসাইডিং অফিসাররা বসে বসে ইভিএম-এ নৌকা মার্কায় ভোট দিয়েছে। যেখানে ১ ভাগ ভোট হচ্ছে না, সেখানে ১০ থেকে ১১ ভাগ ভোট দেখাতে তারা এটা করেছে। বর্তমান সরকার তো তাদের অধীনের নির্বাচনের মডেল দেখিয়েছে।

আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা সাজিয়েছে যাতে তারাই নির্বাচিত হতে পারে। ইচ্ছে মতো নির্বাচন ব্যবস্থা কায়েম রাখেতে সরকার দমন পীড়ন চালু করেছে। দেশে এমন দমন-পীড়ন ও নিমর্মতা কোনো সরকার করেনি। সরকারের বিরুদ্ধে কথা বলা একজন নাগরিকের দায়িত্ব। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া নাগরিকের কর্তব্য, তাই সমালোচনা করতে দিতে হবে। জবাবদিহিতাহীন একটি সংস্কৃতি সৃষ্টি করতেই সরকার এমন করছে। ব্যাংক, বিদ্যুত ও মেগা প্রকল্পের নামে লুটপাট হচ্ছে। জনগণের মাথায় দিনে পর দিন ঋণের বোঝা বেড়েই চলছে। অভাবের কারণে একশ্রেনীর মানুষ বাঁচতে পারছে না। তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আর শাসক শ্রেনীর মানুষেরা বিলাষবহুল জীবন যাপন করছে। মানুষের কষ্ট নিয়ে তারা ঠাট্টা-মসকরা করে বলে, দেশের মানুষ স্বর্গে বাস করছে।