বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসা উচিত: সিইসি

প্রকাশ: ২ আগস্ট ২০২৩, ১:৪৫ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসা উচিত: সিইসি

মঙ্গলবার (১ আগস্ট) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সংকটটা বিরাজ করছে, তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনও সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক আরামদায়ক হবে।

সিইসি বলেন, কমিশন প্রত্যাশা করে, রাজনৈতিক পরিমণ্ডলে কতগুলো বিষয় প্রকটভাবে রয়েছে সেগুলো যে কোনও মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন। আমরা চাই, একটা স্থিতিশীলতা ফিরে আসুক। যে স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচনটা হবে।

সংলাপ নিয়ে ইসির উদ্যোগ না থাকলেও নিজেদের মধ্যে সংলাপ ও একসঙ্গে বসার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, আমরা বলেছি, ওনারাও বিশ্বাস করেন (সমস্যা সমাধানে) রাজনৈতিকগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন। ডায়ালগ ছাড়া এ সংকটগুলো আসলে রাজপথে মিমাংসা করার বিষয় নয়।