বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক ও সংলাপ নিয়ে কোনো কথা বলেননি: কাদের

প্রকাশ: ৩ আগস্ট ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন
মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক ও সংলাপ নিয়ে কোনো কথা বলেননি: কাদের

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষ তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আওয়ামী লীগের বক্তব্য একটাই সেটা হলো, শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এটাই আমাদের ওয়াদা। গণতন্ত্র আওয়ামী লীগেরই দীর্ঘ সংগ্রামের সোনালী অর্জন। নিরপেক্ষ নির্বাচন কমিশন আওয়ামী লীগই করেছে তাই গণতন্ত্রকে নিরাপদে রাখাও আমাদের দায়িত্ব।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যের কোথাও তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্টের বিলুপ্তি, শেখ হাসির পদত্যাগসহ বিএনপির কোনো দাবি তুলে ধরেনি। সংলাপের বিষয়েও তিনি কোনো কথা বলেননি।

কাদের বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগে কোন চাপ নেই। আওয়ামী লীগ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।

কাদের আরো বলেন, বিএনপি নেতাকর্মীরা গত ১৪ বছরে দৃশ্যমান কোন আন্দোলন করতে পারেনি। তারেক রহমানের রায় নিয়ে বিএনপি গদ বাধা বক্তব্য দিয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের নিজস্ব বিষয়।