নূরকে দেখতে হাসপাতালে ফখরুল

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলন শেষ করে হাসপাতালে যান বিএনপি মহাসচিব।
এসময় মির্জা ফখরুল নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার চিকিৎসার সম্পর্কে অবহিত হোন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম প্রমুখ।

