বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে: ওবায়দুল কাদের

প্রকাশ: ৬ আগস্ট ২০২৩, ৮:৫৬ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে: ওবায়দুল কাদের

রবিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের শপথ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রস্তুত হোন, বঙ্গবন্ধুর বাংলাদেশ, অনেক রক্তঝরার বাংলাদেশ, এই দেশ, আমার পতাকা পাকিস্তানের বন্ধুদের হাতে আমরা তুলে দেব না।

শেখ হাসিনা আমাদের আস্থার বিশ্বাসযোগ্য ঠিকানা। ভয় নেই, শেখ হাসিনা আছেন। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাবো, আগামী নির্বাচনেও বিজয়ের বন্দরে পৌঁছাবো। যতকিছুই করুক, সকল ষড়যন্ত্র প্রতিহত করে বিজয়ের বন্দরে আমরা পৌঁছাবো।’

তৃণমূলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের প্রিয় ভাই ও বোনেরা আমরা এখন এক সংকটময় দুর্গম পথের যাত্রী। আবারো ষড়যন্ত্র চলছে, সন্ত্রাস চলছে। আবারো আমাদের প্রিয় মাতৃভূমির জন্মকালের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। আবারো আমাদের পতাকা হুমকির মুখে।

তিনি বলেন, এ কথা স্বীকার করতেই হবে, কিছু দুঃখ-কষ্ট আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-মুদ্রাস্ফীতি। কিন্তু এগুলো আমাদের সৃষ্টি নয়। আমরা শাস্তি পাচ্ছি, কারণ বড় বড় দেশগুলো এসব সংকট, দুর্ভোগ ডেকে এনেছে। শেখ হাসিনার মতো নেতা আছেন বলেই আমরা এ পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছি। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই দুর্দিন, দুঃসময় কেটে যাবে। বাংলাদেশ আবারো শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়াবে।