পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই মার্কিন কংগ্রেসম্যান

রবিবার (১৩ আগস্ট) দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়েছে।
এরপর বিকেলে বড় ৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাদের।
এর আগে শনিবার চারদিনের সফরে ঢাকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাককর্মিক।
এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে রবিবার দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান তারা।
বিকেলে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে চা চক্রে মিলিত হবেন দুই মার্কিন কংগ্রেসম্যান।
এসময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামের নেতারা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছ।
এছাড়াও সোমবার (১৪ আগস্ট) কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন এ দুই কংগ্রেসম্যান।
সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন ও জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন দুই মার্কিন কংগ্রেসম্যান।

