ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন ২ সেপ্টেম্বর:কাদের

ওবায়দুল কাদের আরও বলেন, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেল প্রধানমন্ত্রী অক্টোবর মাসের ২৮ তারিখে উদ্বোধন করবেন। আবার একই মাসের মাঝামাঝিতে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল অংশের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও ১০০ সেতুর মতো ১৫০টি সেতুর উদ্বোধন আগামী সেপ্টেম্বরের মধ্যে হবে। সেটির দিনক্ষণ খুব শিগগিরই জানানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন।

