নিয়োগ পাওয়া ১৩৫ উপ-সহকারী পরিচালক দুদক যোগ দিয়েছেন

রোববার (২২ মে) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) এ কে এম সোহেল। নবনিযুক্তদের ওরিন্টেশন কোর্স পাঁচদিন চলবে।
গত ২১ এপ্রিল দুদকে ১৪৪ উপসহকারী পরিচালক পদে নিয়োগ প্রদান করা হয়। যদিও যোগ দিয়েছেন ১৩৫ জন।
২০১৯ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় দুদক। পরে দুদকের সহকারী পরিচালকের ১৩২টি শূন্যপদের বিপরীতে ৯৩ হাজার ২১৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২ হাজার ৪৮২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। অন্যদিকে উপ-সহকারী পরিচালক পদে ৮২২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

