বগুড়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রবিবার (১৫ অক্টোবর) এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে ওই বিমানে থাকা পাইলটরা সুস্থ আছেন বলে জানা গেছে।
আইএসপিআর জানায়, আজ বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়।
তবে এ ঘটনায় বিমানে থাকা দুই পাইলট সুস্থ আছেন।

