এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন যেভাবে

সোমবার (২৮ নভেম্বর) থেকে ৩ ডিসেম্বর রবিবার প্রযর্ন্ত পরীক্ষার্থীরা পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। গতকাল রবিবার ঢাকা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এইচএসসির ফল পুনঃনিরীক্ষার সার্বিক প্রক্রিয়া জানানো হয়েছে। এ বছর পুনর্নিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুধুমাত্র টেলিটকের প্রিপেইড মোবাইল থেকেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে (ঢাকা বোর্ডের ক্ষেত্রে Dha বরিশাল বোর্ডের ক্ষেত্রে Bar)। এরপর স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। (উদাহারণ: RSC DHA ১২৩৪৫৬ ১৭৪ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।) একাধিক বিষয়ের উত্তর পত্র পুনঃনিরীক্ষণে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন, ১৭৪, ১৭৫, ১৭৬ ইত্যাদি।
মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে। এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে Yes লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। (উদাহারণ: RSC<>YES<>PIN-NUMBER<>MobileNumber লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
বোর্ড জানিয়েছে, প্রতি পত্রের ফল পুনর্নিরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। সে হিসেবে এইচএসসির প্রতিটি বিষয়ের পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে খাতা চ্যালেঞ্জে উভয় পত্রের আবেদন করতে হবে। ফল পুনর্নিরীক্ষণে কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে।

