শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

ঝটপট রেঁধে ফেলুন মাসালা ঢেঁড়স

প্রকাশ: ২৬ মে ২০২২, ২:৪০ পূর্বাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
ঝটপট রেঁধে ফেলুন মাসালা ঢেঁড়স

তৈরি করতে যা লাগবে

ঢেঁড়স- ২৫০ গ্রাম

আলু- ২টি

পেঁয়াজ কুচি- ১/২ কাপ

হলুদ গুঁড়া- ১ চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

কাঁচা মরিচ ফালি- ৪টি

লবণ- স্বাদমতো

জিরা গুঁড়া- ১/২ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

ঢেঁড়স ও আলু কেটে নিন। ঢেঁড়স কাটার আগেই ধুয়ে নেবেন। চুলায় কড়াই বা প্যান বসিয়ে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু ও ঢেঁড়সগুলো দিয়ে দিন। সামান্য লবণ ও হলুদ গুঁড়া ছিটিয়ে নাড়তে থাকুন। সবজিগুলো ভেজে একটি পাত্রে তুলে রাখুন।

এবার তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিন। তারপর মরিচের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দিন। এবার তাতে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ভেজে রাখা আলু ও ঢেঁড়সগুলো এবার মসলার সাথে মিশিয়ে দিন। ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। মিনিট দশেক ঢেকে রাখুন। এরপর ঢাকনা খুলে দিন। সবজির সঙ্গে মসলা মাখা মাখা হয়ে এলে কাঁচা মরিচের ফালি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন। এবার গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।