বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পাকিস্তানে বন্দুক হামলায় ২ সেনা সদস্যসহ নিহত ৮

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৩, ৪:৪২ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
পাকিস্তানে বন্দুক হামলায় ২ সেনা সদস্যসহ নিহত ৮

রবিবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দেশটির জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা। খবর আলজাজিরার।

আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জোহর বলেছেন, শনিবার (২ডিসেম্বর) সন্ধ্যায় হামলাকারীরা বাসে গুলি চালানোর পর প্রাণহানির এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গিলগিট-বাল্টিস্তান পুলিশের মুখপাত্র গোলাম আব্বাস ডিপিএ নিউজ এজেন্সিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন সেনা সদস্যও রয়েছেন। আব্বাসের মতে, হামলায় আরও ২৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

হামলার শিকার বাসটি কারাকোরাম হাইওয়ে দিয়ে যাতায়াত করছিল। এই হাইওয়েটি বিশ্বের সবচেয়ে উঁচু সড়কগুলোর একটি।

কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। মূলত হামলাকারীরা বাসে গুলি চালানোর পর একপর্যায়ে এটি বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায়।

কোনও গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি এবং যাত্রীবাহী বাসে গুলিবর্ষণের মাধ্যমে হামলা চালানোর উদ্দেশ্যও এখনও পর্যন্ত অস্পষ্ট। গিলগিট-বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী হাজি গুলবার খান এক বিবৃতিতে বলেছেন, ‘আক্রমণে জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্নিশ্চিত করবে সরকার।’