বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঘুষের টাকাসহ গ্রেপ্তার কারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক

প্রকাশ: ২৬ মে ২০২২, ৩:১৬ পূর্বাহ্ন আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ন
ঘুষের টাকাসহ গ্রেপ্তার কারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক

লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ঈশান অ্যাগ্রো অ্যান্ড ফুডের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৫ মে) দিনাজপুরে তার নিজ কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ঈশান অ্যাগ্রো অ্যান্ড ফুডের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে হতে-নাতে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।