শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

জেনে নিন কাতাইফ তৈরির রেসিপি

প্রকাশ: ৩০ মে ২০২২, ২:২৩ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৩:৫৯ পূর্বাহ্ন
জেনে নিন কাতাইফ তৈরির রেসিপি

প্যানকেক তৈরি করতে যা লাগবে

ময়দা- আধা কাপ

সুজি- আধা কাপ

ইস্ট- আধা চা চামচ

বেকিং পাউডার- ১/৪ চা চামচ

চিনি- ১ টেবিল চামচ

লবণ- ১/৮ চা চামচ

পানি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

ময়দা ও সুজির সঙ্গে সব মিশিয়ে ব্যাটার তৈরি করে নিন। এভাবে আধা ঘণ্টার মতো রেখে দিন। এরপর আরেকবার ভালো করে ফেটে নিন। ননস্টিক প্যান গরম করে নিন। এবার প্যানকেকের ব্যাটার থেকে গোল চামচের সাহায্যে প্যানে ছড়িয়ে দিন। প্যানকেকের ওপর বুদ বুদ ছিদ্র হবে। এই প্যানকেক উল্টে দেওয়ার দরকার নেই। নামিয়ে একপাশ ধরে চেপে কোণের মতো আকৃতি দিন।

ক্রিম তৈরি করতে যা লাগবে

তরল- দুধ ১ কাপ

কর্ন ফ্লাওয়ার- ২-৩ টেবিল চামচ

চিনি- ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

দুধের সঙ্গে চিনি, কর্ন ফ্লাওয়ার মিশিয়ে চুলায় বসিয়ে দিন। ঘন হয়ে এলে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। পরিবেশনের সময় প্যানকেকের ভেতর ক্রিম ও উপরে পেস্তাবাদাম দিয়ে পরিবেশন করুন।