বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তৃতীয় দিনেও বিএনপি আইনজীবীদের আদালত বর্জন করে মিছিল

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৪, ৯:৩১ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
তৃতীয় দিনেও বিএনপি আইনজীবীদের আদালত বর্জন করে মিছিল

বুধবার (৩ জানুয়ারি) আইনজীবীরা আদালত বর্জনের পর মিছিল নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। এসময় তারা ‘ডামি নির্বাচন’ বন্ধের দাবিতে নানা স্লোগান দেন।

এদিন উপস্থিত ছিলেন ঢাকা বারের সাবেক সভাপতি মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, হযরত আলী, ওমর ফারুক ফারুকী, জামায়াতপন্থি ল’ইয়ার্স কাউন্সিলের নেতা এস এম কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ অনেকে। এরআগে গত ১ ও ২ জানুয়ারি আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল করে বিএনপি- জামায়াতের আইনজীবীরা।

এর আগে গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারাদেশের সব আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন।