বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অনুশীলনে আহত হয়ে মাঠ ছাড়লেন তামিম

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৪, ৯:১৮ অপরাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনুশীলনে আহত হয়ে মাঠ ছাড়লেন তামিম

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে গত দুই দিন ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। মঙ্গলবারও সকাল থেকে মিরপুরের ইনডোরে ব্যাটিং করছিলেন এই বাঁহাতি ব্যাটার।

সঙ্গে ছিলেন তাসকিন আহমেদও। তার বোলিং সামলাতে গিয়েই বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম। এরপর আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন তামিম।

তামিম বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। 

এরপর চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি এই বাঁহাতি ওপেনারের। ছিলেন না বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজেও। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের দলেও তিনি ছিলেন না।

১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। এবার তামিম খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম খেলবে তামিমের দল।