বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দ্বিতীয় বিভাগের দলের বিপক্ষেও হার চেলসির

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ৬:০৫ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৫:০০ অপরাহ্ন
দ্বিতীয় বিভাগের দলের বিপক্ষেও হার চেলসির

তবু লন্ডনের ক্লাবটির যেন দুর্দশা কাটছেই না। মার্কিন মালিকানায় আসার পর থেকেই শুরু হয়েছে তাদের দুর্দশা। চলছে সেটা এখন পর্যন্ত। গতকাল তো তারা হেরে বসেছে দ্বিতীয় বিভাগের দল মিডলসব্রোর কাছেই। 

মিডলসব্রো শীর্ষ বিভাগে নেই অনেকটা দিন ধরেই। অন্যদিকে চেলসি সারা বিশ্বেরই অন্যতম বড় এক ক্লাব। মাঠের খেলাতেও দেখা গেল সেই ছাপ। পুরো ম্যাচেই দাপট দেখিয়েছিল চেলসি। কিন্তু ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মত কাজই করতে পারেনি চেলসির ফরোয়ার্ডরা। কোল পালমার হাতছাড়া করেছেন ম্যাচের সবচেয়ে সহজ কিছু সুযোগ। 

বিপরীতে মিডলসব্রো ম্যাচে নিজেদের প্রথম সুযোগেই গোলের দেখা পেয়েছে। আর গোলবারের নিচে রীতিমত দানবীয় পারফর্ম করেছেন টম গ্লোভার। একের পর এক দুর্দান্ত সেইভ দিয়েছেন এই গোলরক্ষক। তাতেই কপাল পুড়েছে চেলসির। লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্লুজদের। 

স্রোতের ধারার বিপরীতে হেইডেন হিকনির ৩৭ মিনিটের গোলে লিড নেয় মিডলসব্রো। এর আগেই ম্যাচের সেরা সুযোগ মিস করেন চেলসির কোল পালমার। ম্যাচের ৪৫ মিনিটে খালি গোলপোস্টেও বল জড়াতে ব্যর্থ হয়েছেন তিনি। 

গত মৌসুমের পর থেকে এটি চেলসির ৩১তম হার। কেবল বোর্নমাউথ এবং নটিংহ্যাম ফরেস্টই এরচেয়ে বেশি ম্যাচ হেরেছে। আর লিগ কাপে ১৯৯৯ সালের পর এই প্রথম নিচু স্তরের লিগের কোনো দলের বিপক্ষে হারল চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৫ সালের পর নিচু স্তরের লিগের দলের কাছে চেলসির এটি প্রথম হার।