মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মমতাজের হুঁশিয়ারি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ২:৫৮ পূর্বাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
মমতাজের হুঁশিয়ারি

পরাজয়ের পর অন্য প্রার্থীরা মুখ খুললেও চুপ ছিলেন মমতাজ। তবে নিজের নেতাকর্মীর গায়ে হাত তোলায় ধৈর্যের বাঁধ ভেঙেছে তার। নির্যাতিতদের পাশে দাঁড়িয়ে গর্জে উঠেছেন তিনি। দিয়েছেন হুঁশিয়ারিও।

নির্বাচনে হারার পর মমতাজের ৫০–এর বেশি নেতা–কর্মীর ওপর হামলা হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হেরেও তাদের পাশে থাকার কথা বলেন মমতাজ।

এ সময় মমতাজ বেগম বলেন, আমি সারা পৃথিবী চষে বেড়ানো মহিলা, আর দশটা মেয়ের মতো আমি না। আমার এই জনগণের জন্য জেল খাটতে রাজি আছি। আমার যদি মোকাবিলা করতে হয় রাজপথে

দাঁড়ায়া, আপনাদের নিয়ে সবকিছু মোকাবিলা করব। জেল–জুলুল অত্যাচার কোনো কিছু আমাকে দাবায়ে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, আমি কিন্তু ডরে ঘরের কোণে বসে থাকা মহিলা না। আমি আপনাদের সঙ্গে আছি। এর পর থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। হান্নান ভাই, মেয়র সবাইকে বলব, যেখানে যে ঘটনা ঘটবে, সেখানে সবাই মিলে প্রতিবাদ করব।

প্রসঙ্গত, মানিকগঞ্জ ২ আসন থেকে নৌকা প্রতীকে লড়েছিলেন মমতাজ। কিন্তু তিনি ধরাশায়ী হন ট্রাক প্রতীকে লড়া স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে।