বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ৭:৫২ অপরাহ্ন আপডেট: ৩ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে এই কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি।

রবিবার (২১ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে দুদিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করছি। আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের আহ্বান জানান।