গাইবান্ধায় পুলিশের অভিযানে জিনের বাদশা প্রতারক চক্রের ৪ জন আটক

পুলিশ জানায় , তারা দীর্ঘদিন যাবত মানুষের সাথে প্রতারণা করে আসছিলো । বিভিন্ন ভাবে জিনের গল্প শুনিয়ে তারা সাধারণ মানুষকে র্স্বণের পুতুল ও গুপ্তধন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদার রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে ।

