বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির মরদেহ উদ্ধার

প্রকাশ: ৩ জুন ২০২২, ৭:১২ অপরাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২:২০ পূর্বাহ্ন
শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির মরদেহ উদ্ধার

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন গ্রামবাসী ঝিনাইগাতী উপজেলার বড়বেড়ি এলাকায় একটি বন্য হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তারা বিষয়টি বন বিভাগকে জানান। পরে সংবাদ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিটের কর্মকর্তা এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরা হাতিটি উদ্ধার করেন।

এদিকে বন্য হাতির মৃত্যুর ঘটনায় প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন শেরপুর জেলার আহ্বায়ক মো. মেরাজ উদ্দিন বলেন, পাহাড়ে একের পর হাতির মৃত্যুর ঘটনা খুবই উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

বন বিভাগের ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বলেন, উদ্ধার করা মৃত হাতিটির বয়স সাত থেকে আট বছর হবে। হাতিটির পেট ফোলা ও শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এটি মাদি হাতি। ময়নাতদন্তের পর এর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ ঢাকা পোস্টকে গতকাল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। শুক্রবার (আজ) ময়নাতদন্ত শেষে মৃত হাতিটিকে ঘটনাস্থলের পাশেই মাটিচাপা দেওয়া হবে।