টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

চোখের সমস্যার কারণে চলতি বিপিএলে দুই ম্যাচ খেলে সিঙ্গাপুরে গিয়েছিলেন সাকিব। চিকিৎসা শেষে দেশে ফিরে গতকালই সিলেটে দলের সঙ্গে যোগ দেন তিনি। আজ নেমে পড়লেন মাঠে।
রংপুর রাইডার্স একাদশ
রনি তালুকদার, ব্রান্ডন কিং, বাবর আজম, শামীম হোসেন, সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), হাসান মাহমুদ, মাহেদী হাসান, আজমতউল্লাহ ওমরজাঈ ও রিপন মন্ডল।
খুলনা টাইগার্স একাদশ
এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শুনাকা, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও নাসুম আহমেদ।

