মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফারজানা মুন্নির রান্না খেয়ে বিদায় নিলেন স্বস্তিকা

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ৯:১২ অপরাহ্ন
ফারজানা মুন্নির রান্না খেয়ে বিদায় নিলেন স্বস্তিকা

বললেন, ‘এবার এসে বুঝলাম বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে। এখানে আসার পর থেকেই অপেক্ষা করছিলাম কবে এই গান আড্ডাটায় উপস্থিত হবো। যাওয়ার আগে অবশেষে তা ঘটলো। আমি সত্যিই কৃতজ্ঞ, অভিভূত।’

ফারজানা মুন্নি বলেন, ‘স্বস্তিকা আমাদের অতিথি, শিল্পী হিসেবে তিনি যেমন ভালো, মানুষ হিসেবেও তাকে দারুণ লেগেছে। অভিনয়ের পাশপাশি তার গান শুনেও মুগ্ধ হয়েছি। আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে গানবাংলার জন্য তার একটি গান আমরা রেকর্ড করবো।’

সংগীত পরিচালক তাপসের সঞ্চালনায় গান আড্ডায় উপস্থিত ছিলেন কিংবদন্তি ব্যান্ড তারকা হামিন আহমেদ, সংগীত পরিচালক ইবরার টিপু, শিল্পী ঐশী, পারভেজ, লুইপা, সাব্বির, রেশমি মির্জা, শামিম, পূজা, তূর্য, নাবিলা এবং প্রত্যয় খান।

গানবাংলা টেলিভিশনের জনপ্রিয় এই লাইভ গান আড্ডায় উপস্থিত হয়ে নেচে-গেয়ে মেতে উঠতে দেখা গেছে স্বস্তিকাকে। হামিন আহমেদের কণ্ঠে মাইলসের ‘নিঃস্ব করেছো আমায়’ গানটি শুনে স্মৃতিকাতরতায় ভাসেন তিনি।

সবশেষে, ফারজানা মুন্নির হাতের ইলিশ, চিংড়িসহ দেশিয় ঐতিহ্যবাহী নানা খাবারে আপ্যায়িত হন স্বস্তিকা ও উপস্থিত শিল্পীরা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রিত অতিথি হয়ে ঢাকায় এসেছিলেন স্বস্তিকা মুখার্জী।

প্রসঙ্গত, বাংলাদেশে দর্শকদের ভালোবাসা ও নানা সুখস্মৃতি নিয়ে ২৬ জানুয়ারি দেশে ফিরে গেলেন তিনি।