বিএনপিকে ডিএমপির আমন্ত্রণ

সোমবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির পক্ষ থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণের এই চিঠি পৌঁছে দেয়া হয়েছে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আমন্ত্রণের এ চিঠি গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন। টিপু বলেন, ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে।
এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আমন্ত্রণ জানিয়েছে ডিএমপি।

