শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

ঝটপট বানিয়ে ফেলুন আম-রসুনের আচার

প্রকাশ: ৫ জুন ২০২২, ২:৩২ পূর্বাহ্ন আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ঝটপট বানিয়ে ফেলুন আম-রসুনের আচার

তৈরি করতে যা লাগবে

কাঁচা আমের টুকরা- ২ কাপ

সরিষার তেল- ১ কাপ

রসুন ছেঁচা- ১ কাপ

মেথি- ১ টেবিল চামচ

মৌরি- ১ টেবিল চামচ

জিরা- ১ টেবিল চামচ

কালো জিরা- ২ চা চামচ

সিরকা- আধা কাপ

হলুদের গুঁড়া- ২ চা চামচ

শুকনা মরিচ- ১০-১২টি

চিনি- ২ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

আম ভালো করে ধুয়ে খোসা ও আটি বাদ দিয়ে টুকরা করে নিন। টুকরাগুলোতে লবণ মাখিয়ে সারারাত রেখে দিন। পরদিন ধুয়ে কয়েক ঘণ্টা রোদে দিন। সব মসলা মিহি করে বেটে নিন। চুলায় সসপ্যান দিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে তাতে রসুন দিয়ে নেড়েচেড়ে নিন। এরপর তাতে দিয়ে দিন বাটা মসলা। মসলা কষানো হলে তাতে আম দিয়ে ভালোভাবে নেড়ে দিন। কিছুক্ষণ রান্না করার পর আম নরম হলে, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে বয়ামে ভরে রাখুন। বয়ামের মুখ পর্যন্ত তেল দিন। এরপর কয়েকদিন রোদে রাখুন। এভাবে বছরখানেক সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে রোদে দিতে হবে। এতে আচার ভালো থাকবে।