বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রধানমন্ত্রীর মতো দুঃসাহস ইইউর কোনো নেতা দেখাতে পারেনি : কাদের

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর মতো দুঃসাহস ইইউর কোনো নেতা দেখাতে পারেনি : কাদের

এছাড়া রাশিয়া-ইউক্রেন ইস্যুতেও বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি। এটাই শেখ হাসিনার সাহসী কূটনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, মিউনিখে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বৈঠক রাশিয়ার সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সমালোচনা থাকলেও নিরাপত্তা সম্মেলনের মতো অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ এবং বক্তব্য দেয়ায় বিশ্বে বাংলাদেশের গুরুত্ব বোঝা যায়। গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সুস্পষ্ট অবস্থান, যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে জোরাল বক্তব্য- স্টপ জেনোসাইড, ইউরোপের কোনো নেতাও এমন সাহস দেখাতে পারেনি।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দল ভাঙার চেষ্টার অভিযোগ বিএনপির মিথ্যাচারের ধারাবাহিকতা। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তাদের বক্তব্য জনগণের দৃষ্টি আকর্ষণ আর অসংলগ্ন প্রলাপ ছাড়া আর কিছুই না। তবে কিছু পণ্যের দাম বাড়ছে আবার কোনোটার কমছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এ ব্যাপারে উদাসীন নয়। বসে নেই, কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, মিয়ানমারে অস্থিরতার কারণে সীমান্তে নিরাপত্তার ঝুঁকি থাকলেও সে বিষয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি আছে।

এছাড়া জাতীয় পার্টি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। তাদের সংসদ সদস্যদের বিষয় ছাড়া বাইরের কারো কোনো বিষয়ে মাথাব্যথা নেই আওয়ামী লীগের।