মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অরিজিতের কনসার্টে এ কী করলেন নারী অনুরাগী!

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১৮ অপরাহ্ন আপডেট: ২৭ মে ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অরিজিতের কনসার্টে এ কী করলেন নারী অনুরাগী!

সেই অরিজিতের লাইভ কনসার্টে এক নারী অনুরাগী কাণ্ড ঘটিয়ে বসলেন। কনসার্ট চলাকালীনই গায়ের টপ খুলে গায়কের দিকে ছুড়ে মারলেন ওই নারী।

সম্প্রতি নেপালের একটি কনসার্টেই ঘটেছে এমন কাণ্ড। সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, ভক্তদের দেয়া খাতা, ডায়েরি, এমনকি গিটারেও পর পর অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন অরিজিৎ সিং। হঠাৎ মঞ্চে উড়ে এসে পড়ল এক নারীর ট্যাঙ্ক টপ। প্রথমটায় নজর এড়িয়ে যায় গায়কের। কিন্তু চোখে পড়তেই অরিজিৎ সিং যা করলেন, তা আপাতত নেটপাড়ার চর্চায়।

ওই নারী অনুরাগীর কীর্তি দেখে নিজেই অবাক হন অরিজিৎ। কিন্তু ফিরিয়ে দেননি ওই নারী অনুরাগীকে। বরং মঞ্চে পড়ে থাকা পোশাক সযত্নে তুলে ধরে তাতে লিখে দিলেন নিজের নাম। সেই ভিডিওই বর্তমানে দাবানল গতিতে ভাইরাল। সামাজিক মাধ্যমে কেউ কেউ আবার ওই নারীকে ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেছেন।