মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে চান না মাহি

প্রকাশ: ১ মার্চ ২০২৪, ৪:২৯ অপরাহ্ন আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে চান না মাহি

সন্তান জন্মের বছর ঘোরার আগেই বিচ্ছেদ হচ্ছে অভিনেত্রীর। আপাতত স্বামীর থেকে আলাদাই রয়েছেন। খুব শীঘ্রই তাদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হবে।

কিন্তু তার পর থেকেই ফেসবুকে স্বামীকে নানা মন্তব্য করেছেন। কখনো জানান, একা একা লাগছে তার। কখনো আবার স্বামী রাকিবকে ‘অতীত’ বলে উল্লেখ করেন। তবে যাই হয়ে যাক, স্বামী রাকিব যেন ঘুরেফিরে আসছে তার কথায়। এবার তাকে নিয়ে কোন মন্তব্য করলেন মাহি?

সম্প্রতি রাকিব সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘‘আমার পেটের মধ্যে যদি বোমাও মারা হয়, মাথায় পিস্তলও ধরা হয়, তা হলেও রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না আমি। কারণ রাকিব সরকার আমার সাবেক স্বামী ছিলেন, আমার ভালবাসার মানুষ ছিলেন।

তাকে ভালবেসেছি আমি। অল্প না, অনেক ভালবেসেছি। এ কারণে সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কারণ, তিনি পছন্দ করতেন না। তবে তিনি নিজে মুখে সে কথা জানাননি। আমার মনে হয়েছে যে সিনেমা পছন্দ নয় তাঁর। এ জন্য সিনেমা থেকে সরে গিয়েছিলাম।’’

এই প্রসঙ্গে মাহি বসেন,‘‘রাকিব ফেসবুকে কী লিখল না লিখল তা আমার কিছু না। আমি ডোন্ট কেয়ার। আমার পেটের মধ্যে বোমা মারলেও, মাথায় পিস্তল ধরলেও তার ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না। তাকে সম্মান করি এবং মৃত্যু পর্যন্ত থাকবে এটা। ওর কি কোনও নেগেটিভ সাইড নেই? দু’জন মানুষ প্রেম করার সময় বোঝা যায় না কার কী সমস্যা। তবে বিয়ে হলে বোঝা যায়।’’

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজিপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। তবে এর আগেও একবার বিয়ে হয়েছিল তার। নায়িকার দ্বিতীয় বিয়ে নিয়ে কম হইচই হয়নি। কারণ, রাকিব আগে থেকেই বিবাহিত ছিলেন।