বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আনসার ভিডিপি স্বর্ণ পদক পেলেন মিরাজ জামান রাজ

প্রকাশ: ৯ জুন ২০২২, ৫:২৮ অপরাহ্ন আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
আনসার ভিডিপি স্বর্ণ পদক পেলেন মিরাজ জামান রাজ

আজ বুধবার আনসার ভিডিপি কার্যালয়ে মহাপরিচালকের পক্ষে উপপরিচালক মোঃ আশিকউজজামান মিরাজ জামান রাজের হাতে স্বর্ণপদক, সম্মাননা সনদপত্র ও প্রাইজ মানি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মিরাজ জামান রাজের মা জাহিদা বেগম সহ পরিবারের সদস্যবৃন্দ। পদক পরিয়ে উপপরিচালক মিরাজ জামান রাজ’র ভূূয়সী প্রশংসা, সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

মিরাজ জানান তিনি এই পুরস্কার মহান মুক্তিযুদ্ধে শহীদ আনসার সদস্যদের উৎসর্গ করলেন এবং পুরস্কারের প্রাপ্ত অর্থ সেবামূলক কাজে ব্যয় করবেন। মিরাজ জামান রাজ এর আগে রাষ্ট্রপতি পদক সহ একাধিক বার বিভিন্ন পুরস্কার পেয়েছেন।


মিরাজের পদক প্রাপ্তিতে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর’র মহাপরিচালক মোঃ মাহবুব আলম তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ ফারুক আহমেদ, জনস্বাস্থ্য  ইন্সটিটিউট’র পরিচালক ডাঃ রাশেদা সুলতানা, খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপসচিব) মোঃ আসাদুজ্জামান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ এর সাংস্কৃতিক সম্পাদক একরামুল হক লিকু, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি এম. রায়হান ও সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপু সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ অভিনন্দনও শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন।