বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে শ্রমিক নিহত

প্রকাশ: ১২ জুন ২০২২, ৪:২৬ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০০ পূর্বাহ্ন
নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে শ্রমিক নিহত

শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাল বাবুকে উদ্ধার করে নিয়ে আসা রেজাউল বলেন, বেসিক বিল্ডার্সের নির্মাণাধীন ভবনের ১০তলায় কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, নিহত লাল বাবু নির্মাণাধীন ভবনেই থাকতেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মিরপুর থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানায় জানানো হয়েছে।