বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আওয়ামী লীগ মানুষকে ভালোবাসতে জানে : বাহাউদ্দিন নাছিম

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ৯:১৩ অপরাহ্ন আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
আওয়ামী লীগ মানুষকে ভালোবাসতে জানে : বাহাউদ্দিন নাছিম

শনিবার রাজধানীর মালিবাগে শহিদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ‘আমাদের মালিবাগ’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। নির্বাচনের পর নিয়ম অনুযায়ী সবার কাছে যেতে হয়। আমি যেতে পারিনি। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমি সেবক হিসেবে বারবার আপনাদের কাছে আসবো।

তিনি আরো বলেন, শহিদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। আমি এ প্রতিষ্ঠানে অনেকবার এসেছি। শহিদ ফারুক মুক্তিযুদ্ধের শুরুতে স্বাধীনতার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। এর গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি।

দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।