মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যে কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ৪:৫৮ অপরাহ্ন আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
যে কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এখন বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেতে ভালোই বেগ পেতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। 

জানা গেছে, আইপিএল খেলতে অনাপত্তিপত্রে এই বাঁহাতি পেসারের ছুটি মঞ্জুর করা হয়েছে জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত। ৩ মে থেকে ঘরের মাঠে বাংলাদেশকে খেলতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ। ফিজকে তার আগেই আইপিএল থেকে ফিরে আসতে হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১২ মে। আইপিএলের প্লে-অফ পর্ব মাঠে গড়াবে মে মাসের মাঝামাঝি। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে ফিজের সামনে পুনরায় আইপিএলে যাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে সেটি হওয়ার সম্ভাবনা খুবই কম।

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার ১০ দিন আগে খেলোয়াড়দের পূর্ণ বিশ্রামে রাখার পরিকল্পনা বিসিবির। তাছাড়া ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণে মুস্তাফিজের মতো গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ। 

এর ফলে সুযোগ থাকলেও মুস্তাফিজের জন্য আইপিএলে ফেরার সম্ভাবনা একেবারেই নেই।