বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া : ফখরুল

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া : ফখরুল

দমন-নিপীড়ন না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাদের দমনের প্রথম শিকার দেশনেত্রী খালেদা জিয়া। তিনি বন্দি, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। গতকাল (বুধবার) রাতে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, চিকিৎসক ভেবেছিলেন আর বোধহয় সময় পাওয়া যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আপাতত বিপজ্জনক অবস্থান থেকে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এর আগে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারের সদস্যরা তাদের কথা তুলে ধরেন।

১/১১-র প্রথম ভিকটিম তারেক রহমান দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আটক করে বিভিন্ন মামলা দিয়ে নির্যাতন করা হয়। এখনো তিনি নির্বাসিত জীবনযাপন করছেন। গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত উল্লেখ করে তিনি বলেন, সেই আন্দোলনে আমরা বিজয়ী হবো।

গুম, খুন ও নিপীড়ন নির্যাতনের শিকার হওয়া পরিবারের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এ অবস্থা সারা দেশের, শুধু বিএনপি নয়। পুরো বাংলাদশের মানুষের একই অবস্থা। পুরো দেশের মানুষ ভয়ে আতঙ্কে থাকেন— কখন, কাকে ও কীভাবে তুলে নিয়ে যায়; কোনো নিশ্চয়তা নেই। গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে থাকার জন্য ‘মায়ের ডাক’ সংগঠনের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান তিনি।

‘আমরা বিএনপি পরিবার’ সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।