মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দ্বিতীয় দিনের খেলা শুরু

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ন
দ্বিতীয় দিনের খেলা শুরু

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ চার উইকেটে ৩১৮ রান। দিনেশ চান্দিমাল ৩৪ ও ১৯ রানে অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা অপরাজিত আছেন।

৪ উইকেটে ৩১৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলংকা। আগেরদিন যেখানে থেমেছিলেন, সেখান থেকেই আপন ছন্দে এগোচ্ছেন দুই ব্যাটার দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয় ডি সিলভা।

এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখিয়েছেন লংকান ব্যাটাররা। যেখানে ফিফটির দেখা পেয়েছেন তিনজন। ফিফটি হাঁকিয়ে মাঠ ছেড়েছেন যথাক্রমে নিশান মাদুশকা, দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস।

টাইগার বোলারদের মধ্যে কিছুটা দ্যুতি ছড়িয়েছেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। তার শিকার ২ উইকেট। তিনি ছাড়া ১টি উইকেট তুলে নিয়েছেন প্রায় এক বছর পর টেস্ট দলে ফেরা সাকিব আল হাসান।