বান্দ্রাতে রাহার নামে ২৫০ কোটির বাংলো!

সূত্র বলছে, রণবীর এবং আলিয়া সমানভাবে নিজেদের অর্জিত অর্থ দিয়ে চেষ্টা করছেন বান্দ্রা এলাকায় তাদের এই ড্রিম-হাউস বানানোর, যার মূল্য হতে চলেছে ২৫০ কোটিরও বেশি।
যদি এমনটা হয়, তাহলে মুম্বাইয়ে শাহরুখের 'মন্নত' কিংবা অমিতাভ বচ্চনের 'জলসা'র তুলনায় সবচেয়ে বিলাসবহুল বাংলো হতে চলেছে এটি।
বি-টাউনের সূত্র আরো জানান যে, নীতু কাপুর বাংলোটির সহ-মালিক হবেন কারণ প্রয়াত অভিনেতা ঋষি কাপুর তার সমস্ত সম্পত্তির অর্ধেক মালিক বানিয়ে গিয়েছেন তার স্ত্রী নীতুকে।
যদিও বলাবাহুল্য, নীতু কাপুর নিজেও আর্থিকভাবে অত্যন্ত স্থিতিশীল এবং সম্প্রতি বান্দ্রা এলাকায় ১৫ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে জানা গেছে।
কানাঘুষো এমনও শোনা যাচ্ছে যে বাংলোটি প্রস্তুত হওয়ার পরে পুরো 'কাপুর খান্দান' একই ছাদের নীচে একসঙ্গে থাকবেন।
উল্লেখ্য, ওই সম্পত্তিটির মালিক ছিলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর এবং তার স্ত্রী কৃষ্ণা কাপুর। রণবীর এখন এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং এটির নির্মাণ এক বছরেরও বেশি সময় ধরে চলছে।'

