বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চাঁদাবাজ ও ভূমিদখলকারীদের কোনো ছাড় নেই : পরিবেশমন্ত্রী

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:২১ পূর্বাহ্ন
চাঁদাবাজ ও ভূমিদখলকারীদের কোনো ছাড় নেই : পরিবেশমন্ত্রী

শুক্রবার (৫ এপ্রিল) আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে গোলারবাড়ি ব্রিজ নন্দীপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৪ নং ওয়ার্ডের প্রায় ১২ শ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের চাল, ডাল, আলু, তেল, সেমাই, শাড়ি, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। জনগণের পাশে থাকাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস, ৭৪ নং ওয়ার্ডের প্রথম নির্বাচিত কাউন্সিলর আবুল কালাম আজাদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। 

পরিবেশমন্ত্রী এরপর মানিকদিয়া ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নং ওয়ার্ডের ১০০০ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেন।