কুকি-চিন নিয়ে বিএনপি ইস্যু খুঁজছে : কাদের

রোববার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, কুকি-চিন পুরো পাহাড়ে অশান্তি তৈরি করতে পারবে না। সরকার শক্ত অবস্থান নিয়েছে। এটা বিচ্ছিন্ন ঘটনা। সার্বিকভাবে পাহাড়ে শান্তি বিঘ্নিত হবে না।
তিনি আরো বলেন, বিএনপি যাকে দেশনেত্রী বলে, তার মুক্তির জন্য কী আন্দোলন করেছে? ৫০০ লোক নিয়ে আন্দোলন করতে পারেনি। চোখের পানি, কান্না, তাদের সম্বল। কোনো অজুহাত দেখিয়ে লাভ নেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

