বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জার্মান ও সুইস রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের ইফতারসহ বৈঠক

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ৩:২১ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
জার্মান ও সুইস রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের ইফতারসহ বৈঠক

রবিবার (৭ এপ্রিল) তার গুলশানের বাসায় এ আয়োজন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন চীনের উপ-রাষ্ট্রদূত ইয়ান হুয়ালঙ্গ ও দ্বিতীয় সচিব ঝু ঝিকিন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তবে ইফতার ও নৈশভোজের অনুষ্ঠানে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানানো হয়নি। 

এর আগে শনিবার (৬ এপ্রিল) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের ব্যক্তিগত আমন্ত্রণে তার গুলশানস্থ বাসভবনে ইফতার ও নৈশভোজসহ বৈঠকে অংশ নেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

ওই বৈঠকেও তারা কী আলোচনা করেছিলেন সে বিষয়েও কিছু জানা যায়নি।