শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

জনশুমারী ও গৃহগণনা সচেতনতায় তিতুমীর কলেজ বিএনসিসির র‌্যালি

প্রকাশ: ১৭ জুন ২০২২, ৭:১২ পূর্বাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ন
জনশুমারী ও গৃহগণনা সচেতনতায় তিতুমীর কলেজ বিএনসিসির র‌্যালি

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় 'প্রথম ডিজিটাল শুমারি ও গৃহ গননা ২০২২ প্রচার র‌্যালি বের হয় সরকারি তিতুমীর কলেজ থেকে। পরে তা রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় তিতুমীর কলেজের প্রধান ফটকে এসে শেষ হয়। এসময় সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয় সচেতনতামুলক লিফলেট।   


র‌্যালির উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিএনসিসি সরকারি তিতুমীর কলেজ কন্টিনজেন্টে প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) 

এম এম মোস্তফা জামাল চৌধুরী, কুর্মিটোলা শাহিন কলেজ কন্টিনজেন্ট পিইউও মো. জাহিদুল ইসলাম,

শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ কন্টিন্জেন্ট

পিইউও সামসুন্নাহার এবং সরকারি তিতুমীর কলেজ ফ্লাইটের ক্যডেট আন্ডার অফিসার সিইউও মো. সাঈদুল মুরসালিন।


র‌্যালিতে ৫৬ বিএনসিসি স্কোয়াড্রন এয়ার উইং সদস্যদের পাশাপাশি বিএনসিসির বিভিন্ন স্কোয়াডনের সদস্যরাও এতে অংশ নেন।