বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলা নববর্ষ উপলক্ষে র‌্যালি করবে আওয়ামী লীগ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ১০:০৭ অপরাহ্ন আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
বাংলা নববর্ষ উপলক্ষে র‌্যালি করবে আওয়ামী লীগ

আগামীকাল রোববার পহেলা বৈশাখ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭টায় পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের সামনে থেকে এই র‌্যালিটি শুরু হবে। বর্ণাঢ্য এই র‌্যালিটি বঙ্গবন্ধুর এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

আলোচনা সভা ও র‌্যালির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি।