মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৯ জনের মৃত্যু

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ৪:১৩ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৯ জনের মৃত্যু

স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের তানা তোরাজায় এ ধস ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।

জানা গেছে, বৈরী আবহাওয়া ও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হওয়ায় ঠিকমতো উদ্ধারকাজ চালানো যাচ্ছে না। তবে এরই মধ্যে ঝুঁকি নিয়ে বিশেষ পদ্ধতিতে ধসে যাওয়া এলাকায় প্রাণে সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান সুলাইমান মালিয়া জানান, তানা তোরাজা ও এর আশপাশের এলাকায় গত সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে এ ভূমিধস ঘটে।

ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ প্রধান গুনার্দি মুন্দু বলেন, শনিবার মধ্যরাতের কিছু সময় আগে গ্রামের একটি ঘরে পারিবারিক আয়োজন চলছিল। এসময় পাহাড় থেকে ধসে আসা কাদামাটিতে গ্রামের কিছু অংশ একদম চাপা পড়ে যায়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেছেন, অতি বৃষ্টির কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। 

জানা গেছে, ভূমিধসে তানা তোরাজা এলাকার দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ও চারটি ঘর বিধ্বস্ত হয়েছে।  দুর্যোগ আক্রান্ত ওই এলাকাটি পাহাড়ি হওয়ার কারণে উদ্ধারকারীদের সেখানে পৌঁছানো কষ্টকর হয়ে যাচ্ছে। এর মধ্যেই উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রাণের সন্ধানে বিশেষ পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।