মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরো ৫৯ সেনা-বিজিপি সদস্য

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ৬:০৯ অপরাহ্ন আপডেট: ১৮ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরো ৫৯ সেনা-বিজিপি সদস্য

এর আগে দুপুরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে ১১ জন ও উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনা ও বিজিপির ২ জন সদস্য এ দেশে প্রবেশ করেন। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা(পিআরও) শরীফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। 

গতকাল সন্ধ্যায় বিজিপি-সেনাবাহিনীর আরও ৪৬ জন সদস্যের পালিয়ে আসার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার রিজিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে ৭ জন, চাকঢালা সীমান্ত দিয়ে ৫ জন ও গয়ালমারা সীমান্ত দিয়ে ৩৪ জন পালিয়ে আসেন।

নাইক্ষ্যংছড়ির জামছড়ি ও চাকঢালা সীমান্ত এলাকার লোকজন বলেন, দুপুরে এক দফা সীমান্তের ওপার থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। এরপর সন্ধ্যায় সেনা ও বিজিপির এসব সদস্য ঢুকে পড়েন। ওই এলাকার সীমান্তচৌকির বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে জড়ো করেন।সীমান্তের একাধিক সূত্র জানায়, টানা দুই মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। লড়াইয়ে ইতিমধ্যে মংডু টাউনশিপের উত্তর-দক্ষিণ, পূর্ব পাশের রাচিডং টাউনশিপসহ ১২টি থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি। কিছুদিন ধরে বুচিডং ও মংডু টাউনশিপ দখলের জন্য শক্তি প্রয়োগ করছে বিদ্রোহী গোষ্ঠীটি। দখলে নেয়া সীমান্তচৌকি ও পুলিশ ফাঁড়ি পুনরুদ্ধারে সরকারি বাহিনী বিমান হামলা ও শক্তিশালী মর্টার শেল নিক্ষেপ করছে। সংঘাত দিন দিন নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।